নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

অনলাইন ডেস্ক: নির্বাচনের পর দেশে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে এনসিপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, বাংলাদেশের কয়েকটি মিডিয়া হাউজ নতুন করে ফ্যাসিবাদের দালালি শুরু করেছে। এসব মিডিয়া ফ্যাসিবাদের কালপ্রিটদের প্রতিষ্ঠার কাজ করছে এবং আওয়ামী লীগের মিডিয়া পেজ থেকে বিষয়বস্তু কপি করে নিউজ হিসেবে প্রচার করছে। আমরা এর দায় বিএনপিকেও দিতে চাই।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যে ফাঁদ আপনারা পাতছেন, সেই ফাঁদে আপনাদেরই পতন হবে এবং সে দিন আর বেশি দূরে নেই।

Related Articles

Back to top button