নারায়ণগঞ্জে ‘ছিনতাই চক্রের’ মূলহোতাকে পিটিয়ে পুলিশে দিলেন জনতা

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটকের পর পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। পুলিশের হাতে আটক যুবক হিমন হামিদ (২৮) ছিনতাই চক্রের মূলহোতা বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ গতকাল শনিবার (৭ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শুক্রবার ইফতারের পর এক পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে পালানোর সময় জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিমন হামিদ ওই এলাকার  বন্দরের কদম রসুল নূরবাগ এলাকার মৃত আজিজ মিয়ার ছোট ছেলে। এলাকায় ছিনতাই ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন হামিদ। গত ২ ফেব্রুয়ারি দুপুরে বন্দর এলাকায় দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা নাছির উদ্দিনের মেয়েকে ছুরিকাঘাতে ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ওই সময় ছিনতাইয়ের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা হিমনকে সর্বশেষ গত শুক্রবার ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে সাংবাদিক কন্যা হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিক নাছির উদ্দিনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কলেজছাত্রীর পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

বন্দর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মামলাটি দায়ের হওয়ার পর তাকে গ্রেপ্তারে দুইবার অভিযান চালিয়েছিলাম। কিন্তু সে বাড়িতে অবস্থান করতো না, আত্মগোপনে ছিল। তার একটি ছিনতাইকারী চক্র রয়েছে। গত ২ ফেব্রুয়ারি দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন জানানো হবে। তার দেওয়ার তথ্য যাচাই-বাছাই করে ছিনতাই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

Related Articles

Back to top button