জাতীয় সংগীত না গাওয়ায় তোপের মুখে ইরানের ফুটবলাররা

অনলাইন ডেস্ক: চলমান এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিচ্ছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) অস্ট্রেলিয়া ম্যাচের আগে জাতীয় সংগীতের সময় সামরিক স্যালুট দিয়ে আলোচনায় আসেন ইরানের নারী ফুটবলার। এছাড়া প্রথম ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ায় তোপে মুখে পড়েছেন দেশটির ফুটবলাররা।

গত ২ মার্চ এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ইরান। খেলার আগে ইরানের জাতীয় সংগীত বাজানোর সময় খেলোয়াড়রা নীরবে দাঁড়িয়ে ছিলেন। ফুটবলারদের জাতীয় সংগীতের সময় চুপ করে থাকার ঘটনাকে দেশপ্রেমের অভাব এবং অপমানের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের উপস্থাপক মোহাম্মদ রেজা শাহবাজি।

 ফুটবলারদের প্রতি ক্ষোভ প্রকাশ করে দেওয়া তার মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মোহাম্মদ রেজা শাহবাজি বলেন, ‘যদি কেউ যুদ্ধ পরিস্থিতিতে দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাকে আরও কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আমাদের নারী ফুটবল দল জাতীয় সংগীত না গাওয়ার যে ঘটনা ঘটিয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

জাতীয় সংগীত না গাওয়ায় তোপের মুখে ইরানের ফুটবলাররা

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের এই আচরণ দেশপ্রেমের অভাব প্রকাশ করে এবং এটি দেশকে অপমানের চরম উদাহরণ। আমি শুধু একটি কথাই বলবো– যুদ্ধকালীন বিশ্বাসঘাতকদের আরও কঠোর শাস্তি দেওয়া উচিত।’ 

পরবর্তীতে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। পাশাপাশি ইরান ফুটবল ফেডারেশন এবং এশিয়ান কাপে অংশ নেওয়া দলটির কাছেও মন্তব্য চাওয়া হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর আগেই নিরাপদে এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় পা রাখে দেশটির ফুটবল দল। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে এড়িয়ে যান দলটির কোচ ও অধিনায়ক। এরপর অস্ট্রেলিয়া ম্যাচের আগে যুদ্ধের প্রসঙ্গ তুললে অশ্রুসিক্ত চোখে ইরানের ফরোয়ার্ড সারা দিদার তিনি বলেন, দেশ থেকে ভালো খবরের প্রত্যাশায় আছেন তারা। 

Related Articles

Back to top button