৫ বছরে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন হবে: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটারের চেয়েও বেশি খাল খননে সরকার সক্ষম হবে বলে প্রত্যাশা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন সংক্রান্ত সেল-এর সভা শেষে ব্রিফে একথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘লক্ষ্য ছিলো প্রথম ১৮০ দিনে ১০০০ কিলোমিটার খাল খনন করব। তবে বারো শ কিলোমিটারেরও বেশি খাল খনন দৃশ্যমান হবে। ৫ বছরে ২০ হাজার কিলোমিটারের চেয়েও বেশি খননে সক্ষম হবো বলে প্রত্যাশা করছি।’
পানিসম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খনন শুরু হবে। ৫ তারিখ আরেকটি বৈঠকে নির্ধারিত হবে, কোন কোন জেলায় প্রধানমন্ত্রী সশরীরে থাকবেন। আশা করছি, দিনাজপুরে খাল খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করবেন।



