মৃত্যুর দুইদিন পর ইকরার ফেসবুক আইডি উধাও, মেসেঞ্জারের চ্যাট গায়েব

অনলাইন ডেস্ক: অভিনয়শিল্পী স্বামী জাহের আলভীর (নিয়ামত উল্লাহ ভূঁইয়া) সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। ময়নাতদন্ত শেষে রোববার (১ মার্চ) ইকরাকে ময়মনসিংহের ভালুকা গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

গতকাল সোমবার (২ মার্চ) ইকরার মৃত্যুর দুই দিন পর ইকরার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে জানা যায়। বেলা একটার সময়ও তার ফেসবুক আইডি সচল ছিল। হঠাৎ দেড়টার দিকে বান্ধবীদের একজন সামিয়া আলম টের পান, ইকরার আইডি হ্যাক হওয়ার বিষয়টি। তিনি করেছে, জাহের আলভী হ্যাক করেছে ইকরার ফেসবুক আইডি।

সামিয়া আলম জানান, তাদের তিন বন্ধুর একটি চ্যাট গ্রুপে হঠাৎ দেখতে পান, ইকরার কথাবার্তা সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে। অন্য বান্ধবীর সঙ্গে আলোচনা করে তারা নিশ্চিত হন, হ্যাকের সঙ্গে জাহের আলভীর যোগ আছে। 
তিনি বলেন, ‘আলভীর ফেসবুক আইডি হ্যাক করানোর সঙ্গে জড়িত। এর আগেও আমরা তার হ্যাক করার গল্প শুনেছি। যেহেতু আমরাই ইকরার কাছের বন্ধু, তাই আমাদের সঙ্গে তার কথোপকথন সব মুছে দিলে হয়তো আলভী বেঁচে যাবে। আমাদের এই গ্রুপে ইকরার তার পারিবারিক অনেক সমস্যা ও সংকটের কথা বলেছে। আলভীর ব্যাপারে অনেক অভিযোগ এই গ্রুপে আছে—তাই হয়তো হ্যাক করে মুছে দিলে এসব থেকে রেহাই পাবে ভাবছে।’

সামিয়া জানান, ইকরার ব্যবহৃত মোবাইল পল্লবী থানার পুলিশ জব্দ করেছে।

এদিকে আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত জাহের আলভীর অবস্থান এখনও অজানা। যদিও তিনি রোববার (১ মার্চ) রাতে দেশে ফেরেন, তবুও কেউ তাকে দেখতে পাননি। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে কিছুক্ষণ অবস্থান করার পর মধ্যস্থকার মাধ্যমে তিনি বেরিয়ে যান। এরপর তার ফোন, ফেসবুক ও অন্যান্য যোগাযোগ বন্ধ থাকায় দেশে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button