অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ মার্চ) সন্ধ্যার দিকে তিনি গুলশানের এই হাসপাতালে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে গিয়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মন্ত্রিসভার সতীর্থ আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি অসুস্থ অর্থমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

অর্থমন্ত্রীর শয্যাপাশে এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শারীরিক অসুস্থতাবোধ করায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Related Articles

Back to top button