ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক: ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ জন মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। শুরুতে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছায়।
ঘটনার পর শহরটির গভর্নর রোববার (১ মার্চ) একদিনের শোক ঘোষণা করেছেন।
বার্তা সংস্থা আইআরআইবি প্রকাশিত একটি ভিডিওতে স্কুল ভবনের মেঝেতে একাধিক মরদেহের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।
দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা ইরনা।
এক স্বাস্থ্য কর্মী জানিয়েছেন জিমনেশিয়ামে যারা নিহত হয়েছে তাদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।
সূত্র: সিএনএন




