শুধু মেডিকেল কলেজের জন্য তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি: আমির হামজা

অনলাইন ডেস্ক: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা বলেছেন, সম্প্রতি মাত্র তিনদিনে মেডিকেল কলেজের জন্য প্রায় ৫০ কোটি টাকার অফার পেয়েছেন। তিনি বলেন, “তাও কেউ জানবে না, আল্লাহ ছাড়া। আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি, এমনকি কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়বো না।”

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি এ মন্তব্য করেন।

আমির হামজা আরও বলেন, আশপাশের আত্মীয় বা দলের কেউ, কিংবা বিরোধীরা যদি তার নামে কোনো কাজ করতে চায়, তবে তিনি তা তৎক্ষণাৎ জানবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। তিনি জোর দিয়ে বলেন, “জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।”

তিনি শ্রমিক ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, “সব অন্যায় ও হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলতে থাকুন। মানুষের চলতে খুব বেশি কিছু লাগে না। যাদের বেশি কিছু লাগে, তারা এই আসন থেকে অন্য জায়গায় করবেন। আমরা চেষ্টা চালাব সঠিক থাকার।”

Related Articles

Back to top button