খুলনায় শপিং সেন্টারে আগুন, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান

অনলাইন ডেস্ক: খুলনার নিউমার্কেট সংলগ্ন বাইতুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

এ ঘটনায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণে সময় লাগবে। 

তবে ২০-২৫ বছরের পুরোনো দোকানে বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

Related Articles

Back to top button