হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক: জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ববর্তী প্রচলন থেকে সরে এসে দলীয় প্রতীক ও ব্যক্তিগত ছবি ছাড়া বক্তব্য রেখেছেন। বিষয়টি রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হয়েছে। 

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, তখন তার পেছনে থাকত শেখ মুজিবুর রহমানের ছবি, আর টেবিলের সামনে দৃশ্যমান থাকত আওয়ামী লীগের দলীয় প্রতীক—নৌকা।

কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ভাষণের সময় পেছনে ছিল না সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো ছবি বা দলীয় প্রতীক। তার পরিবর্তে সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা সম্বলিত প্রধানমন্ত্রীর লোগো এবং এর উপরেই টাঙ্গানো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’—মহান আল্লাহর কালেমা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি রাষ্ট্রীয় ক্ষেত্রে সরকারের প্রশাসনিক নিরপেক্ষতার ইঙ্গিত দেয়। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

Related Articles

Back to top button