তারেক রহমানের মন্ত্রিসভায় অমিত, সিরাজগঞ্জের ‘মামা-ভাগ্নে’

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় নতুন ও অভিজ্ঞ মুখের সমন্বয় ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভায় যোগ দিয়ে শপথ পড়েছেন যশোরের জনপ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত।
একই দিনে সিরাজগঞ্জের রাজনীতিতে বিরল ঘটনা ঘটেছে—সম্পর্কে মামা ও ভাগ্নে, দুই সংসদ সদস্যই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন ইতিহাস হিসেবে দেখা হচ্ছে।
বাবার উত্তরসূরি হয়ে মন্ত্রিসভায় অমিত
যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী অনিন্দ্য ইসলাম অমিত তার বাবা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের পদাঙ্ক অনুসরণ করলেন। অনিন্দ্য ইসলাম অমিত নবগঠিত সরকারের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। যশোর-৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের মন্ত্রীত্বের খবরে জেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।
অনিন্দ্য ইসলাম ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে যশোর বোর্ডে সম্মিলিত মেধাতালিকায় স্থানসহ মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিকে (এইচএসসি) উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ভর্তি হন তিনি। সেখান থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ গ্রেডসহ এমবিএ কোর্স সম্পন্ন করেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এবং ‘দৈনিক লোকসমাজ’ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
সিরাজগঞ্জের চমক: মামা ও ভাগ্নে একই মন্ত্রিসভায়
সিরাজগঞ্জের ইতিহাসে এবারই প্রথম একই সঙ্গে দুজন প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তারা হলেন- বিএনপির প্রবীণ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে এম এ মুহিত।
ইকবাল হাসান মাহমুদ টুকু (মামা): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে ২০০১ সালেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ নেতা।
এম এ মুহিত (ভাগ্নে): সিরাজগঞ্জ-৬ থেকে প্রথমবারের মতো এমপি হওয়া মুহিত সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে। ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টুকুর ভাগ্নে সিরাজগঞ্জ-৬



