জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

অনলাইন ডেস্ক: অবশেষে জমা পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত রিপোর্ট। সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাধীন তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন বিসিবির কাছে জমা দিয়েছে। গত ৩১ জানুয়ারি তদন্ত কার্যক্রম শেষ করে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম প্রতিবেদন গ্রহণ করেন। এ সময় কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা উপস্থিত ছিলেন। কমিটির সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক বিদেশে অবস্থান করায় এ সময় থাকতে পারেননি। 

তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম বলেন, ‘কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান সম্পন্ন করেছে এবং আজ তা আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনটি এখন বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, গেল বছরের নভেম্বরে প্রকাশ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রারীসহ বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন জাহানারা।

Related Articles

Back to top button