গাজায় ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, শিশুসহ নিহত ৩১ 

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, রাফা সীমান্ত খুলে দেওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটলো। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, খান ইউনিসের উত্তর-পশ্চিমের মাওয়াশি এলাকায় শনিবার শরণার্থীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজনই শিশু। 

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহতদের দেহ নেওয়া হয়েছে। এ ছাড়া রেমালে এক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আরও আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন। 

ইসরায়েলি বাহিনীর সর্বশেষ এসব হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। 

Related Articles

Back to top button