শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক: গত কয়েকদিনে সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও ফের তাপমাত্রা কমে শীতের দাপট বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ দিন দেশজুড়ে তাপমাত্রা কখনো কমবে, কখনো অপরিবর্তিত থাকতে পারে আবার কখনো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রার সুনির্দিষ্ট পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার (৩১ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এর পরদিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি রোববার রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২ ফেব্রুয়ারি সোমবার থেকে আবারও রাতের তাপমাত্রা সামান্য কমতে শুরু করবে, যা শীতের আমেজকে আরও বাড়িয়ে তুলবে। অবশ্য ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে পুনরায় দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

Related Articles

Back to top button