বাকেরগঞ্জে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর আহ্বায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বক্তব্যে তিনি শহীদ জিয়ার দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার এবং উপজেলা বিএনপির সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, হারুন অর রশিদ শিকদার, শিকদার খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম ভিপি দুলাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান আলীম জোমাদ্দার, সহ-সভাপতি কাজী শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, মশিউর রহমান মাসুদ, স্বপন শিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, সদস্য সচিব মো. আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিক দলের সভাপতি আ. খালেক হাওলাদার, উপজেলা মহিলা দলের সভাপতি মীর্জা খাদিজা বেগম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনিসহ আরও অনেকে।

Related Articles

Back to top button