এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

অনলাইন ডেস্ক: প্রায় ১৮১ কোটি টাকা ব্যয়ে এক কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা হিসাবে এই তেল কিনতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা।

Related Articles

Back to top button