আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

অনলাইন ডেস্ক: হঠাৎ নামা বৃষ্টিতে শুটিং স্থগিত হয়ে যায়। ক্যামেরা-লাইট বন্ধ থাকলেও ইউনিটের কাজের গতি থামে না। এ সুযোগে লাইভে এসে রসিকতার ছলে সহকর্মীদের ‘মুখোশ উন্মোচন’ করার ঘোষণা দেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

ফেসবুক আইডি থেকে তিনি লাইভ দেন। তিনি দেখান, লোকেশনে সবাই অপেক্ষায় থাকলেও অনেকেই মোবাইল ফোনে ব্যস্ত, কেউ রিল বানাচ্ছেন ও কেউ লাইভ করছেন।

হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, দেখুন, শুটিংয়ে কে কী করছে আজ সবার মুখোশ ফাঁস করব।

লাইভ তিনি বলেন, এ শুটিংটি সকাল আহমেদের পরিচালনায় চলছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় পরিচালককেও বসে থাকতে দেখা যায়। এ সময় সামাজিক মাধ্যমে আয়ের বিষয়েও কথা বলেন মৌসুমী। 

তিনি আরও জানান, তিনি নিজেই জানতেন না তার ফেসবুক অ্যাকাউন্টে আয় এসেছে। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে ১৭৫ ডলার জমা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি মজা করে বলেন, টাকা তুললে হাঁস-খিচুড়ি পার্টি দেবেন।

গাজীপুরের পুবাইলে ‘লাভ স্টেশন’ নাটকের দৃশ্যধারণ চলছিল, যেখানে চঞ্চল চৌধুরীসহ আরও কয়েকজন শিল্পী অংশ নেন।

ডিজিটাল যুগে শুটিং সেটেও রিল ও শর্ট ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে। বিনোদন জগতের তারকারাও এতে পিছিয়ে নেই। বিষয়টি ঘিরে মজার ছলে লাইভে এসে কথা বলেছেন মৌসুমী হামিদ।

Related Articles

Back to top button