লক্ষ্মীপুরে গণমিছিলে এসে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত ইসলামীর ডাকা পৃথক নির্বাচনী গণমিছিলে এসে আব্দুস সহিদ (৪৮) ও ওবায়দুল হক (৫০) নামে দুজন মারা গেছেন। এর মধ্যে আবদুস সহিদ জামায়াতে কর্মী ও ওবায়দুল হক বিএনপির কর্মী বলে জানিয়েছেন সংগঠন দুটির নেতাকর্মীরা। 

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল তাদের দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

জামায়াত কর্মী আবদুস সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও অপর বিএনপি কর্মী ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতাকর্মীর সাথে আবদুস সহিদ মিছিলে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিল হয়। এতে বিএনপি কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়ে। পরে ওবায়দুল হককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ গণমাধ্যমকে বলেন, সহিদ মিছিলে আসার পরে অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন গণমাধ্যমকে বলেন, ওবায়দুল আমাদের দলের কর্মী। সে নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেছিল। একপর্যায়ে অসুস্থ হয়ে সে মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও অরুপ পাল বলেন, আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন।

সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, দুইজনের মৃত্যুর বিষয়টি শুনেছি; এটি মর্মান্তিক বিষয়। বিষয়টি খোঁজ দেখছি  

Related Articles

Back to top button