বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইড প্রকাশ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগত বিদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে একটি মিডিয়া গাইড প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।
সহজে বহনযোগ্য এ প্রকাশনাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে যুক্ত সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাও এতে সংযোজন করা হয়েছে।
গাইডে ঢাকার সংবাদপত্র, সংবাদ সংস্থা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের যোগাযোগ নম্বর, পিআইডির মিডিয়া সেন্টারের তথ্য এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রয়োজন বিবেচনায় মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্টুরেন্ট, পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে দরকারি ফোন নম্বর অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া প্রকাশনাটিতে নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন কাভারেজে আগত বিদেশি সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি সংযোজন করা হয়েছে।
১১২ পৃষ্ঠার এ মিডিয়া গাইড বিদেশি গণমাধ্যমকর্মীদের নির্বাচন ও গণভোট কাভারেজে সহায়ক হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।




