শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুর সাবেক নৌ বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন। শনিবার দুপুর ২টার পর রাজধানীর বনানী কবরস্থানে মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এসময় তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা দোয়া ও মোনাজাত করেন।

এর কিছুক্ষণ আগে বনানী কবরস্থানে ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে তারেক রহমান।

এ ছাড়া বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করতে দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তিনি।

Related Articles

Back to top button