পঞ্চগড়ের দুই আসনের জন্য জাগপার রাশেদের মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের পক্ষে পঞ্চগড় জেলার দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির স্থানীয় নেতারা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) ও পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনের জন্য এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সুপ্ত করিমের কাছ থেকে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পঞ্চগড় জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাগপা’র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, তেতুলিয়া উপজেলা জাগপা সভাপতি শাহজাহান আলী, আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, দেবীগঞ্জ উপজেলা জাগপা সভাপতি আবু হাসান মাস্টার এবং বোদা উপজেলা জাগপা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ।

Related Articles

Back to top button