খাগড়াছড়িতে তারুণ্যের উৎসবে দেশ গড়ার প্রত্যয়

অনলাইন ডেস্ক: খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও তারুণ্যের প্রতিজ্ঞা খাগড়াছড়ি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে স্লোগান ছিল ‘দেশ বদলাই পৃথিবী বদলাই’।

১ জানুয়ারি প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়। পরে পৌরসভার উদ্যোগে খাগড়াছড়ির পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

শোভাত্রায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

শোভাযাত্রার পরপরই পৌর শহরের স্লুইসগেট এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরিছন্নতা অভিযান কার্যক্রম ১ জানুয়ারি থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, তারুণ্যের উৎসবের অন্যতম স্লোগান হচ্ছে ‘দেশ বদলাই পৃথিবী বদলাই’। তারুণ্যের উৎসব উপলক্ষে ১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পৌরসভার প্রত্যেক এলাকায় বর্জ্য অপসারণ করা হবে। পাশাপাশি এলাকাবাসীদের আমরা অনুরোধ জানাব, তারা যেন ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে। নিজেদেরই আবর্জনা ফেলা থেকে সচেতন হতে হবে। সর্বোপরি তিনি খাগড়াছড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার অনুরোধ জানান।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বর্তমান সরকারের কর্মসূচি তারুণ্যের উৎসবকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর খাগড়াছড়িতে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। সূত্র: দৈনিক ইত্তেফাক

Related Articles

Check Also
Close
Back to top button