বাবাকে আটকের পর রাস্তায় নামার আহ্বান মাদুরোপুত্রের

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশাল অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গেরা।

সিবিএস নিউজকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) মাদুরো ও তার স্ত্রীকে আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগেই স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মাদুরো গেরা।

ওই ভিডিওতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা আমাদের ভেনেজুয়েলার রাস্তায় দেখতে পাবেন।

মার্কিন আদালতের নথিতে মাদুরো গেরাকে ‘দ্য প্রিন্স’ বা রাজপুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে মার্কিন অভিযানের সময় তিনি আটক হননি।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ইতিহাসই বলে দেবে কারা বিশ্বাসঘাতক ছিল।

Related Articles

Back to top button