অন্তর্বাস বিতর্কের পর এবার ‘প্রেমিক’কে সামনে আনলেন কৃতি

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সাম্প্রতিক একটি বিজ্ঞাপনচিত্রের জন্য পোশাক নিয়ে তুমুল বিতর্কিত হয়েছেন তিনি। যদিও সেদিকে ভ্রুক্ষেপ নেই অভিনেত্রীর।  বিতর্কের মধ্যেই এবার কৃতি সামনে আনলেন তার প্রেমের মুহূর্ত। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, অনেক দিন ধরেই কৃতি শ্যানন-কবীর বাহিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। যদিও বিষয়টি নিয়ে কখনো স্পষ্ট মন্তব্য করেননি অভিনেত্রী।

এবার কবীর বাহিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে তিনি। 

যদিও ইনস্টাগ্রামের ওই পোস্টে বেশ কয়েকটি ছবি দিয়েছেন কৃতি। কোনো ছবিতে তিনি একা, কোনোটাতে বোন নুপুর স্যাননের সঙ্গে, আর একটিতে সঙ্গে আছেন কবীর। ধারণা করা হচ্ছে, কোথাও অবকাশ যাপনে গিয়ে ছবিগুলো তুলেছেন তারা।

পোস্টের ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।’ 

এই পোস্টের মাধ্যমে কৃতি যেন বুঝিয়ে দিলেন, স্যোশাল মিডিয়ায় সমালোচনা-বিতর্ক নিয়ে তিনি মোটেও ভাবিত নন। বরং নিজের মতো জীবন যাপনেই ব্যস্ত রয়েছেন তিনি।

এর আগে একটি জুয়েলারির বিজ্ঞাপনচিত্রে কৃতির পরনে ছিল আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো একটি শ্রাগ এবং ড্রেপ করা স্কার্ট। উৎসবকে আধুনিকভাবে তুলে ধরার লক্ষ্যেই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছিল। তবে সাধারণ দর্শক তা স্বাভাবিকভাবে নেয়নি।

এদিকে ১৪ আগস্ট ওটিটিতে এসেছে কৃতি অভিনীত ‘ককটেল ২’। এই সিনেমা নিয়েও বিপুল সমালোচনা চলছে। অধিকাংশ দর্শক বলছেন, সিনেমাটি দেখা মানে ‘সময় অপচয়’। এতে কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মানদানা।

Related Articles

Back to top button