অবশেষে দেখা হলো দুই আয়মানের

অনলাইন ডেস্ক: দেশের দুই জনপ্রিয় তারকা। একজন অভিনেত্রী সাদিয়া আয়মান, শিক্ষা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। নামের মিলের কারণে অনেকেই মনে করেন, তারা বাস্তবের ভাই-বোন।

বিভিন্ন সময়ে দুজনেই প্রশ্নের সম্মুখীন হন, তারা একই পরিবারের সদস্য কিনা। তাদের ফেসবুক পোস্টের নিচেও এ ধরনের প্রশ্নবোধক মন্তব্য হরহামেশা দেখা যায়। 

সাদিয়া আয়মান ও  আয়মান সাদিক। ছবি: সংগৃহীত

বিস্ময়কর ব্যাপার হলো, এই দুই আয়মানের মধ্যে এতদিন সরাসরি দেখাই হয়নি! অবশেষে দেখা হলো। 

সোমবার (১৭ আগস্ট) ফেসবুক পেজে সে মুহূর্তের ছবি পোস্ট করেছেন সাদিয়া। 

পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে এক ফ্রেমে।’ 

দুই আয়মানকে একসঙ্গে দেখে নেটিজেনরাও বেশ খুশি। 

একজন পরামর্শ দিয়েছেন, ‘আপনারা দুজন ভাই-বোন হয়ে যান’; আরেকজন লিখেছেন, ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাই-বোন লাগে’; অন্য একজনের মন্তব্য, ‘রিউমার আর কী, ভাই-বোনই তো ভাবতাম’। 

ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই ঝড় তুলেছে ফেসবুকে। 

সাদিয়ার পোস্টে ২০ মিনিটেরও কম সময়ে প্রতিক্রিয়া এসেছে ৪ হাজার। মন্তব্য শতাধিক। বোঝাই যাচ্ছে, দুই আয়মানকে ঘিরে নেটিজেনদের আগ্রহ কতটা প্রবল।

Related Articles

Back to top button