ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

অনলাইন ডেস্ক: ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজপবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে কমিটির এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদের (সা.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে।
সেজন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
টেলিফোন নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।
চলতি বছরের ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর জন্য আগামী ২৬ অগাস্ট বুধবার ছুটি নির্ধারিত রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে।




