ট্রাম্প ইস্যুতে

বিশ্বকাপে শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা

অনলাইন ডেস্ক: বিশ্বকাপে শেষ হতে না হতেই, অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা ও উয়েফা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে, মাঠ ও মাঠের বাইরের খেলা চলেছে সমান তালে। যার রেশ পড়েছে বিশ্বকাপ ফাইনালেও। ফিফার প্রতি ক্ষোভ আর প্রতিবাদের ঝড় তুলে নিউ জার্সির ফাইনাল ম্যাচ বয়কট করেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন।

দ্য টাইমস ও বিবিসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকলেও ফাইনালে উপস্থিত ছিলেন না এই স্লোভেনীয় প্রশাসক।

কিন্তু কেন এই বয়কট? নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পাওয়ার প্লে। লাল কার্ড পেয়েও ছাড় পেয়ে গেছেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। সেটাও নাকি ট্রাম্পের এক ফোনে। আর এতেই ক্ষোভে ফাটছে উয়েফা। এই ঘটনাকে আখ্যা দিয়েছেন নজিরবিহীন, অযৌক্তিক আর ফুটবলের সততার পরিপন্থী হিসেবে।

এখানেই শেষ নয়। ফিফার ২৭ মিনিটের হাফ-টাইম শো, আকাশ ছোঁয়া টিকিটের দাম, আর ৬৪ দলের বিশ্বকাপের আজব আইডিয়ায় খেপেছেন সেফেরিন। উয়েফা সাফ জানিয়ে দিয়েছে, ইউরো ২০২৮-এ টিকিটের দাম কোনভাবেই বাড়ানো হবে না। 

ফিফার নতুন নিয়মকেও বুড়ো আঙুল দেখাচ্ছে উয়েফা। মুখে হাত দিয়ে কথা বললে লাল কার্ড কিংবা ভুল পরিচয়ে ভিএআর ব্যবহার করে প্লেয়ার সেন্ডঅফ; কোনভাবেই ইউরোপে চলবে না এসব আজব আইন। 

এমনকি, মার্কিন ভিসা না পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতানকে দিয়ে আগামী সুপার কাপ পরিচালনা করানোর প্ল্যানও তৈরি করছে উয়েফা।

Related Articles

Back to top button