আনচেলত্তির মতে, ব্রাজিল ভালো খেলেছে

অনলাইন ডেস্ক: হাইতিকে ৩-০ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপে জয়ের স্বাদ ফিরে পেয়েছে ব্রাজিল। একই সঙ্গে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে দলটি। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ব্রাজিল ‘ভালো খেলেছে’ বলে মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর দলের সামগ্রিক পারফরম্যান্সে উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি।

ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের পর আনচেলত্তি মিক্সড জোনে বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। আমাদের খেলার মান বেড়েছে, তীব্রতা বেড়েছে। আর আক্রমণেও আমরা আগের ম্যাচের চেয়ে আরও বেশি নির্ভুল ছিলাম। যাই হোক, আজ আমরা উন্নতি করেছি। পরের ম্যাচে আমাদের আরও উন্নতি করতে হবে।’

ব্রাজিলের হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া। অন্য গোলটি এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। তবে তিনটি গোলই প্রথমার্ধে আসে। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি।

তবে মোটের ওপর দলের আক্রমণভাগের পারফরম্যান্স নিয়েই সন্তুষ্টিই প্রকাশ করেছেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয়, আক্রমণভাগে আমাদের সমন্বয় ভালো ছিল। ওরা ঠিকঠাকই খেলেছে। আমাদের সামনে সব সময় (হাইতির) পাঁচজন খেলোয়াড় ছিল। আমার মনে হয়, আমরা ভালো খেলেছি।’

ব্রাজিল গ্রুপ পর্বে শেষ ম্যাচটি খেলবে ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে।

Related Articles

Back to top button