গণতন্ত্রকে হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয়: রিজভী

অনলাইন ডেস্ক: যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

গতকাল শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সবার কথা বলার অধিকার আছে। তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই। কত যে খুন-জখম তারা করেছে তার কোন ইয়াত্তা নাই। সুতরাং এই শক্তির পুনরুত্থান যাতে না হয়।

বিগত ফ্যাসিস্ট সরকারের কথা তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডিএনের মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে, তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না।

এ সময় রুহুল কবীর রিজভী আরও বলেন, বিগত সময় ফ্যাসিবাদ তৈরি হয়েছে, রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে। তবে জনগণ রাস্তায় নেমে তা রুখে দিয়েছে।

Related Articles

Back to top button