আইন অনুযায়ী আর কখনও ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা: গভর্নর

অনলাইন ডেস্ক: ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংকিং খাতকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, তারা ভবিষ্যতে আর কখনও ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হতে পারবে না। পাশাপাশি একীভূত করা ব্যাংকগুলো পুনরায় আলাদা করার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী ব্যাংক লুটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠী আর কখনও ব্যাংক খাতে ফিরে আসতে পারবে না। অতীতে যারা অনিয়ম ও অর্থ লুটপাটের মাধ্যমে এই খাতকে দুর্বল করেছে, তাদের জন্য ভবিষ্যতে ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হওয়ার দরজা চিরতরে বন্ধ।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে যে মার্জার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেগুলো পুনরায় ভেঙে দেওয়া বা আলাদা করার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, এই একীভূতকরণ প্রক্রিয়া দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল ও কার্যকর করবে।

বাংলাদেশ ব্যাংকের এই অবস্থানকে ব্যাংক খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Related Articles

Back to top button