কুমিল্লায় চুরি হওয়া পিকআপ মিললো ফেনীতে, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক: কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি থেকে চুরি হওয়া একটি পিকআপ ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ গতকাল শনিবার (২ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত মোহাম্মদ সওদাগর মিয়ার ছেলে মো. জুবায়ের হোসেন (২৪) ও একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের আলী হোসেনের ছেলে মো. আল আমিন (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার জিয়ারকান্দি ঈদগা সংলগ্ন রাস্তায় (ঢাকা মেট্রো-ড-১১-২৬৭৪) পিকআপ গাড়িটি পার্কিং করা ছিল। শুক্রবার ভোরে পিকআপটি চুরি হয়। একই দিন সকালে গাড়ির মালিক জিয়ারকান্দি গ্রামের নাঈম হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় শুক্রবার দিবাগত রাত ৯টায় ফেনীর আমিন বাজার থেকে পিকআপটি উদ্ধার করা হয়। এসময় পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

তিতাস থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ তথ্য-প্রযুক্তির মাধ্যমে ফেনী থেকে দ্রুত সময়ে পিকআপটি উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Related Articles

Back to top button