পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল বুধবার (২৯ এ‌প্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দুই দেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং চীনের দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং।

Related Articles

Back to top button