বৈশাখে বৃষ্টির ছোঁয়ায় সিক্ত পরীমনি

অনলাইন ডেস্ক: ঢালিউডের অপরূপ সুন্দরী অভিনেত্রী পরীমনি এখন আর সিনেমায় নিয়মিত দেখা যায় না। তবে অভিনয়ে ধারাবাহিকতা না থাকলেও সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে তাকে খুঁজে পাওয়া যায়। মাঝে মধ্যেই নেটদুনিয়ায় নিজেকে জানান দেন অভিনেত্রী।
এ মুহূর্তে গ্রীষ্মের দাবদাহ। তপ্ত রোদে যখন পুড়ছিল প্রকৃতি, তখনই প্রশান্তির পরশ নিয়ে এলো ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টির ধারায় নিজেকে সিক্ত করতে ভুললেন না পরীমনি। তবে এবার কোনো সিনেমার সেট কিংবা শুটিং জোন নয়, বরং একান্ত নিজের ভালো লাগা থেকেই বৃষ্টির ছোঁয়ায় মাতলেন এ অপরূপা।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, যা মুহূর্তেই নজর কেড়েছেন নেটিজেনরা। সেই ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট আর খোলা চুলে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন পরম মমতায় গায়ে মাখছেন পরীমনি। কখনো গাড়ির ওপর শুয়ে আকাশের পানে চেয়ে থাকা, আবার কখনো বৃষ্টির শব্দের সঙ্গে নিজের মিতালী— সব মিলিয়ে এক অন্যরূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।




