চট্টগ্রাম বন্দরে দেড় লাখ টন জ্বালানি নিয়ে ভিড়েছে পাঁচটি বড় জাহাজ

 দুটি থেকে খালাস প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক: পুরো দেশের জ্বালানির চাহিদা ঠিক রাখতে ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে প্রায় একই সময়ে এসেছে পাঁচটি জ্বালানিবাহী জাহাজ। এসব জাহাজগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে জ্বালানি খালাসের প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে।

অন্যদিকে, গতকাল  পর্যন্ত বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তিনটি জাহাজের মধ্যে একটিতে খালাসের অপেক্ষায় ছিল ২৭ হাজার টন অকটেন। চট্টগ্রামস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন। তিনি জানান, দুটি জাহাজ থেকে ডিজেল খালাস শুরু হয়েছে। এর মধ্যে ‘এমটি ওকট্রি’ জাহাজে করে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল ও ‘এমটি কেপ বনি’ জাহাজে করে আনা হয়েছে  প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল।

‘এমটি লিয়ান সং হু’ জাহাজে রয়েছে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং এমটি ‘নাভে সিয়েলো’ জাহাজে রয়েছে প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন

বন্দর সূত্র গতকাল জানায়, জ্বালানি চাহিদা পূরণে এ দুটি জাহাজ থেকে তাড়াতাড়ি খালাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া আরো তিনটি জ্বালানিবাহী জাহাজ ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় ঢুকেছে। এগুলোর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ জাহাজে রয়েছে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং এমটি ‘নাভে সিয়েলো’ জাহাজে রয়েছে প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন।

Related Articles

Back to top button