এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক: চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স।

গত সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছর একই সময়ে দেশে এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার, যা এবার উল্লেখযোগ্যভাবে বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

Related Articles

Back to top button