সন্ধ্যার পর বাসায় লাইট-ফ্যান ব্যবহারে নিষেধ করেননি রিজভী

অনলাইন ডেস্ক: সন্ধ্যার পর বাসাবাড়িতে অপ্রয়োজনে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে ভুয়া বলে নিশ্চিত করেছে বিএনপি।
গতকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ মর্মে কোনো কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে—যেটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসীসহ বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবীর রিজভী।




