যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে

অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমি দখল করে বসবাস করা ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এ অভিযান এখনও চলমান রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এই অভিযান শুরু হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

এরই অংশ হিসেবে অভিযানে এখন পর্যন্ত ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় অল্প সময়ের মধ্যেই আটকের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে।

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।

Related Articles

Back to top button