আজ চট্টগ্রাম ও কক্সবাজারে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ

অনলাইন ডেস্ক: নির্বাচনী প্রচারণা করতে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচটি স্থানে আয়োজিত সমাবেশে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। এরপর, ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় যাবেন তিনি।

বেলা ১১টা নাগাদ লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দেবেন ডা. শফিকুর রহমান। দুপুর ২টায় সীতাকুণ্ড এবং সবশেষ বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের পরিকল্পনার কথা তুলে ধরবেন ডা. শফিকুর রহমান।

Related Articles

Back to top button