বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

অনলাইন ডেস্ক: শীত বিদায়ের পথে, বসন্তের আগমনের ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি। এই পরিবর্তনের ধারাবাহিকতায় আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে। ওই সময়েও আংশিক মেঘলা আকাশের পাশাপাশি সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশের সঙ্গে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Related Articles

Back to top button