বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদ বিতরণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৫ জানুয়ারি) বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল এরুলিয়া এয়ারফিল্ড এটি অনুষ্ঠিত হয়।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কোর্সে অংশগ্রহণকারী ১৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলেন, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন এবং বাংলাদেশ নৌ বাহিনীর ০১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ৬৬তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লিডার ধ্রুব সরকার, জিডি(পি), সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। অনুষ্ঠান পরিচালনায় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি, এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসিসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button