বিয়ে করলেন শিরোনামহীনের ভোকালিস্ট ইশতিয়াক

অনলাইন ডেস্ক: দেশের সংগীতাঙ্গনে আলোচিত ব্যান্ড শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা, যেখানে উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের অনেক পরিচিত মুখ।

রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে জমকালো আয়োজনে সংগীত জগতের অনেক তারকা ও শিল্পী অংশ নেন। অনুষ্ঠানে শিরোনামহীনের শিল্পীরাও গান পরিবেশন করেন। তবে বিয়েতে উপস্থিত থাকলেও পাত্রীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়,
‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট হিসেবে গত কয়েক বছরে শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন শেখ ইশতিয়াক। তার কণ্ঠে গাওয়া গান ‘এই অবেলায়’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তরুণ প্রজন্মের কাছে। সম্প্রতি গানটির সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ মুক্তি পেয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

Related Articles

Back to top button